সুনামগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

সুনামগঞ্জে জামালগঞ্জ ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাওরে বজ্রপাতের পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পিতবার সকাল ১০টার দিকে বৈশাখী ঝড়ে বজ্রপাতের আঘাতে হাওরের ধান কাটার সময় এই দুই ক্ষেতমজুরের মৃত্যু হয়।
 
নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজিনগর গ্রামের মৃত কাপ্তান মিয়ার  ছৈলে সৈয়দ মিয়া (৩০) ও জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুস  সোবহানের ছেলে লুৎফুর রহমান (৪০)।
 
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন ও জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।