‘পুলিশের মানবাধিকার লঙ্ঘন খতিয়ে দেখতে কেন টাস্কফোর্স নয়’

 
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখার জন্য কেন একটি স্থায়ী টাস্কফোর্স গঠন করা হবে না সেই ব্যাপারে সরকারের কাছে জানতে চেয়েছে উচ্চ আদালত।
 
বর্ষবরণ উৎসবে যৌন হয়রানির প্রতিবাদে ছাত্র ইউনিয়নের একটি কর্মসূচিতে পুলিশের লাঠিপেটাকে কেন্দ্র করে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর একটি রিট আবেদনে এই রুল জারি করা হয়।
 
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. মিজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ ওই আবেদনের প্রাথমিক শুনানি করে বৃহস্পতিবার এই আদেশ দেন।
 
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে আদালতে তাদের জবাব দিতে বলা হয়েছে।