রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে।
অভিভাবকরা বলেছেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা ওই অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। বুধবার স্কুলের অভিভাবকেরা এ ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তি স্কুলের কর্মচারী নয়, চলমান নির্মাণ কাজে যুক্ত একজন শ্রমিক। তবে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।