রাজধানীর রামপুরা মহনগর প্রজেক্ট এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মোজাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাল মর্গে রয়েছে।
জানা গেছে, মহানগর প্রজেক্টের একটি বাড়ির দ্বিতীয় তলায় কক্ষ নির্মানের কাজ চলছিল। সেখানে ৫ জন শ্রমিক নির্মান কাজ করছিলেন।
বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে মোজাম কাজ করার সময় পাশের একটি দেয়াল ধসে তার উপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে আখের ও তার অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোজামের বাড়ি রংপুরে বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।