হোমনায় মা-মেয়ের আত্মহত্যা

হোমনা সদরে কীটনাশক পানে আত্মহত্যা করেছে মা ও মেয়ে। বৃহস্পতিবার সকালে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
 
এরা হচ্ছে উপজেলার দ্বাড়িগাঁও গ্রামের সৌদি প্রবাসী জুলহাশ মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার (৪০) ও মেয়ে বাঞ্ছারামপুর উপজেলার বোধাইর কান্দি গ্রামের সৌদী প্রবাসী টুটুল মিয়ার স্ত্রী কলি আক্তার (১৯)।
 
হোমনা থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার জানান, প্রাথমিকভাবে কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলেই ধারণা করা হচ্ছে। এর কোনো কারণ এখনও জানা যায়নি।