মুক্তিপণ আদায়ের দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিন্দি নদী থেকে ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু সেঝ বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদের কালিন্দি নদী থেকে তুলে নিয়ে যায় বনদস্যুরা।
তাত্ক্ষণিক অপহৃত জেলেদের নাম পরিচয় জানা না গেলেও অপহৃত জেলেরা শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বিষষটি নিশ্চিত করে জানান, বনদস্যু সেঝ বাহিনীর সদস্যরা ১২ জেলেকে তুলে নিয়ে গেছে। তাদের উদ্ধার করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে, এ ব্যাপরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ ব্যাপারে এখনও কিছু জানতে পারেননি বলে জানান।