আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌসী মজুমদার

দেশের জনপ্রিয় নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের ২০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে আট দিনব্যাপী পূর্তি উত্সব। ২০ থেকে ২৮ মে জাতীয় নাট্যশালার মূল মঞ্চে এ উত্সব চলবে। এই উত্সবে আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।

 
নাট্যদলটির জনপ্রিয় নাটক প্রাগৈতিহাসিক-এর শততম মঞ্চায়নও হতে যাচ্ছে। এছাড়াও এই উত্সবে আরও কয়েকজনকে পদক দেয়া হবে। শতবার অংশ নেয়ার জন্য নির্দেশনায় লাকী ইনাম, নাট্যকার হিসেবে মাহমুদুল ইসলাম সেলিম, আলোক পরিকল্পনায় মো. জসীম উদ্দীন, মঞ্চ ও শিল্প নির্দেশনায় সাজু খাদেম, শতবার মঞ্চে অভিনয়ের জন্য হূদি হক, প্রলয় জামান ও কামরুজ্জামান রনি পদক পাচ্ছেন। উত্সবে অংশ নিচ্ছে দেশের পাঁচটি ও ভারতের দুটি নাট্যদল।
 

এগুলো হচ্ছে নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, পদাতিক নাট্যসংসদ, সময়, লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী)। এছাড়াও অংশ নিচ্ছে ভারতের নয়ে নাটুয়া ও আভাস।