মহাখালীর সাততলা বস্তিতে আগুন, বাবা-ছেলে দ্গ্ধ


রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এতে ওই বস্তির বাসিন্দা আবু বকর (৪৫) ও তার ছেলে কাওসার (২০) দগ্ধ হয়েছেন।

শুক্রবার ভোর ৫টার দিকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে।