নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

 
নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে ইঞ্জিল মিয়া (৪০) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার দুপুরে উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
 
জানা গেছে,   দুপুরে প্রবল বৃষ্টিপাতের সময় ইঞ্জিল মিয়া যখন মাঠে ধান কাটছিলেন। এসময় বজ্রপাত হলে তিনি আহত হন। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।