মাহীকে নিয়ে জল্পনা-কল্পনা আর রটনা-ঘটনার যেন শেষ নেই। সব সময়ই জাজ মাল্টিমিডিয়াকে নিজের বাবা মা’র সাথে তুলনা করেছেন তিনি। তাই এবারে নির্দিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের ঘরে চুক্তি শেষে বাইরের প্রযোজকদের ছবি করবেন এমনটাই উন্মুক্ত ঘোষণা দিলেন। তার ভেতরে নানা ভিডিওসহ বিভিন্ন বিতর্ক নিয়ে মিডিয়ারও কেউ পক্ষে কেউ বিপক্ষে অবস্থান করছেন। এ নিয়ে মাহী বলেন, ‘আমার সাফল্যে কেউ যদি ঈর্ষান্বীত হয়ে কোনোকিছু করার চেষ্টা করে তাহলে কি করার আছে, বলুন। আমি অভিনয় দিয়ে আমার দর্শকদের নিয়ে নিজের সাফল্যের সিঁড়ি বইতে চাই।’ উল্লেখ্য, এর ভেতরে মাহী নিজের আপকামিং চলচ্চিত্রের বাইরে কলকাতার প্রযোজকের নতুন ছবির ব্যাপারেও মিটিং সেরে এসেছেন কলকাতায়। আসছে ঈদে বড় বাজেটের ছবি ‘অগ্নি টু’ রিলিজের পরপরই হয়তো নতুন কোনো চমকের ঘোষণা দেবেন তিনি। এছাড়া নিজের ক্যারিয়ার সাফল্য হিসেবে সম্প্রতি একটি অ্যাওয়ার্ডও জিতেছেন সেরা নায়িকা হিসেবে। দৈনিক ইত্তেফাকের বিনোদন প্রতিদিন সালতামামিতেও বছর সেরা নায়িকা হিসেবে এসেছিল তারই নাম। তাই দেশের শীর্ষ এই নায়িকা তার আগামী ছবি কোন ব্যানারে কার সাথে করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘পুরোটাই আমি বড়সড়োভাবেই ঘোষণা দিতে চাই। কারণ আমাকে দর্শকরা একের পর এক নিজের পর্দা চরিত্র ভাঙতেই দেখেছেন এবং বড় থেকে আরও বড় বাজেটের ছবিতেই দেখেছেন। আগামীর পথগুলোতেও এর ব্যতিক্রম হবে না।’