আতলেতিকোর বিপক্ষে অনিশ্চিত সুয়ারেস

 
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে লা লিগার ম্যাচে রবিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলা নাও হতে পারে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসের। গত বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচটি খেলার সময় চোটে পড়েন তিনি।
 
বৃহস্পতিবার সুয়ারেসের চোটের কথা জানিয়েছে বার্সেলোনা। বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সা ঐ ম্যাচ জিতলেই লা লিগা শিরোপা নিশ্চিত হবে তাদের।
 

লা লিগার ৩৬ রাউন্ড শেষে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।