‘টিউলিপকে হারাতে ষড়যন্ত্র ছিল’

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে টিউলিপ সিদ্দিকের বিজয় ঠেকাতে বিএনপি ষড়যন্ত্র করেছিল। 
 
যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য হিসেবে বাংলাদেশি টিউলিপের নির্বাচিত হওয়ার এক সপ্তাহ পর শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।
 
রেলমন্ত্রী বলেন, আমাদের দেশের গৌরব বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছেন। এতে বিএনপির মন খারাপ। এরা যুক্তরাজ্যে টিউলিপের জয় ঠেকাতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তার বিজয় আটকাতে পারেনি।