বঙ্গবন্ধু সেতুতে বাসচাপায় পুলিশ সদস্যর মৃত্যু


ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের গোলচত্ত্বর এলাকায় যাত্রাবাহী একটি বাসের ধাক্কায় আব্দুল মজিদ (৫০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক কুতুব উদ্দিন আহমেদ ইত্তেফাককে বলেন, রবিবার বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর এলাকায় পুলিশের চেক পোস্ট বসানো হয়। ভোর সাড়ে ৪টার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে থাকা পুলিশের পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের পিছনে দাড়িয়ে থাকা পুলিশ সদস্য আব্দুল মজিদ গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।