মুন্সীগঞ্জের গজারিয়া পানিতে ডুবে আরাফাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আরাফাত উপজেলায় ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের প্রবাসী মাইনুদ্দিন সরকারের ছেলে।
নিহত আরাফাতের মামা মামুন জানান, শিশু আরাফাত মায়ের সাথে বড় কালিপুরা তার নানার বাড়িতে বেড়াতে আসে। আরাফাত খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান এ ব্যাপারে থানাকে কেউ অবগত করেনি। খোঁজ নেয়া হচ্ছে।