বঙ্গবন্ধু সেতুতে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

বঙ্গবন্ধু সেতু এলাকায় যাত্রাবাহী একটি বাসের ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। আব্দুল মজিদ (৫৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। তিনি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় কর্মরত ছিলেন। 
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় চেক পেস্ট বসানো হয়। ভোর সাড়ে চারটার দিকে পঞ্চগড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকাপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকাপ ভ্যানের পিছনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য আব্দুল মজিদ আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। টাঙ্গাইল পুলিশ লাইনে জানাযা শেষে নিহত পুলিশ সদস্যের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'