গাজীপুরের মেয়রকে হুকুমের আসামি করে অভিযোগপত্র

 
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মান্নানের বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। জয়দেবপুর থানা পুলিশ বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত ১৪ মে মেয়র মান্নানসহ ছয় জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। মামলাটিতে তাকে হুকুমের আসামি করা হয়েছে। এ নিয়ে দুইটি মামলায় মেয়রের বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হল।