সালাহ উদ্দিন আহমেদকে সহসাই দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
রবিবার বেলা পৌনে ১২টার দিকে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে সেখানে একটি মামলা করেছে সে দেশের পুলিশ। ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া যাচ্ছে না।