খাগড়াছড়ির রামগড়-হেঁয়াকো মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েজেন আরো একজন। রবিবার ওই সড়কের বড়বিল এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মনির হোসেন (২৫) উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মিন্টু মিয়ার পুত্র ও মো. শিপন (৩০) একই গ্রামের শাহ আলমের পুত্র।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মান্নান জানান, রবিবার বেলা ১২টার দিকে রামগড় থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস বড়বিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। আহত একজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় চালক মনির হোসেন ও আরোহী শিপনকে রামগড় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানো চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।
তিনি জানান, মনির ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো এবং নিহত শিপন একজন মৌসুমী ব্যবসায়ী ছিলেন।