শিলংয়ের হাসপাতালে চিকিত্সাধীন সালাউদ্দিনকে দেখতে ভারতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল।
রবিবার দুপুরে তিনি কলকাতায় নেমে শিলংয়ে অবস্থানরত বিএনপি নেতাদের ফোন করেন। পরে তিনি শিলং এর উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, শিলংয়ে বর্তমানে বিএনপি’র সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনিসহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলার নেতারা অবস্থান করছেন।