রাজধানীর দৃক গ্যালারিতে চলছে স্কুল শিক্ষার্থী আফরাহ আনামের একক চিত্র প্রদর্শনী। তিন দিন ধরে চলবে 'কালার অব জয়' শিরোনামের এই প্রদর্শনীটি। প্রদর্শনীতে তার আঁকা ১১০ টি ছবি স্থান পেয়েছে।
আফরাহ বর্তমানে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণীতে পড়ছে।
প্রদর্শনীটির শিরোনামের মতোই ছবিতেও প্রচুর রঙের ব্যবহার দেখতে পাওয়া যাবে এখানে। তার কল্পনার গ্রাম, শহর ও মানুষের ছবি ফুটিয়ে তোলা হয়েছে ক্যানভাসের পর্দায়।
শুক্রবার প্রদর্শনীটির উদ্বোধন করেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন সাইদ আবুল বারেক অলভি এবং রক্সি পেইন্টের নির্বাহী পরিচালক মো. শামসুজ্জামান।