কুমিল্লার তিতাস থানার ওসি প্রত্যাহার

আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নানকে গতকাল প্রত্যাহার করা হয়েছে।

 
তিতাসে স্থানীয় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষে ছাত্রলীগ নেতা মাসুম সরকার নিহত হওয়া এবং পরবর্তীতে এ ঘটনায় মামলা দায়ের হলেও অভিযুক্তদের গ্রেফতার না করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটতে থাকে। তাই রবিবার ওসিকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
 

বিকালে কুমিল্লার সহকারী পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকা পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলামকে তিতাস থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে বলে জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে।