দিনাজপুরে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু


দিনাজপুরের বীরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্য হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শালবন মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বীরগঞ্জের মোহপুর তুলসিপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে মো. হেলাল (২৯) এবং করিমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আনোয়ারুল ইসলাম (২৮)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আজ সকালে হেলাল ও আনোয়ারুল মোটরসাইকেল যোগে বীরগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। পথে শালবন মোড়ে পৌঁছালে দিনাজপুর থেকে পঞ্চগড়গামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনই মারা যান।