যুক্তরাষ্ট্রের হাইওয়াইয়ে সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণকালে বিধ্বস্ত হয়ে এক মেরিন সেনা নিহত ও আরো ২১ জন আহত হয়েছেন। রবিবার ঘটনার পর দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার সময় বিমানটিতে ২২ মেরিন সেনা ছিলেন। আহত ২১ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর এএফপির।