শরণার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা

 
 
সিরিয়ার শরণার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে কাতার ও তুরস্ক। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলয়ের সিরিয়া সীমান্তের গাজিয়ানটেপস শহরে তৈরি হচ্ছে এই শরণার্থী বিশ্ববিদ্যালয়।
 
টানা কয়েক বছরের গৃহযুদ্ধে বির্পযস্ত সিরিয়া থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা শরণার্থীরা এখানে শিক্ষাগ্রহণ করতে পারবেন। গাজিয়ানটেপস শহরের মেয়র বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছর দুই দেশের সরকারের মধ্যকার চুক্তি অনুযায়ী গাজিয়ানটেপসে তৈরি করা হবে এই বিশ্ববিদ্যালয়। যেখানে পড়ানো হবে বিজ্ঞান ও প্রযুক্তিগত বিভিন্ন বিষয়।
 

মূলত, ২০১৪ সালের অক্টোবরে কাতারের আমিরের মা শেখ মৌজা শরণার্থীদের আশ্রয় দেয়া গাজিয়ানটেপস শহররের বিভিন্ন বিভিন্ন শিবির পরিদর্শনের পরপরই এ সহায়তায় হাত বাড়ালেন। সে লক্ষ্যে তুরস্ক সরকারের সঙ্গে সিরিয় শরণার্থীদের মৌলিক বিষয়গুলোর উন্নয়নে শিক্ষার বিষয়টি উন্নয়নে চুক্তিবদ্ধ হয়। সূত্র:মিড্ল ইস্ট মনিটর