পিআইডাব্লিউটিটি'র খসড়া সংশোধনের প্রস্তাব অনুমোদন

বাংলাদেশ ও ভারতের মধ্যে নদীপথে ট্রানজিট ও বাণিজ্য-সংক্রান্ত প্রটোকল অন অ্যানল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডাব্লিউটিটি) খসড়া সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 
 
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
 
এর আগে এটি তিন বছর মেয়াদি থাকলেও বর্তমানে পাঁচ বছর মেয়াদি করা হয়। এ ছাড়া আগে দ্বিপক্ষীয় থাকলেও এখন নেপাল ও ভুটানকে টার্গেট করে তৃতীয় পক্ষকে সংযোজন করা হয়েছে। 
 
মন্ত্রিসভার বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।