সোমবার মধ্যরাত থেকে অনির্দিষ্ট সময়ের জন্য রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন এক আদেশে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করেছেন।
আদেশে মাছের উৎপাদন বৃদ্ধি ও মা মাছের ডিম ছাড়ার কারণে সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, পরিবহন এবং বাজার জাতকরণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ সময়ের মধ্যে অবৈধভাবে মাছ ধরা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়।
নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি কাপ্তাই হ্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কোস্টগার্ড মোতায়েন থাকবে।