তিন মেয়েকে জবাই: বাবা গ্রেফতার

 
কক্সবাজারের চকরিয়ায় তিন মেয়েকে জবাই করে হত্যার ঘটনায় পলাতক বাবা আব্দুল গণিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
চকরিয়া থানা সূত্রে জানা গেছে, আব্দুল গণিকে চট্টগ্রাম থেকে চকরিয়া থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞসাবাদন করা হচ্ছে।
 
গত ১৪ মে গভীর রাতে চকরিয়ার বদরখালী ইউনিয়নের পূর্ব পুকুরিয়া গ্রামে নিজের বাসায় তিন মেয়েকে জবাই করে হত্যা করে পালিয়ে যান আব্দুল গণি। পরদিন ভোরে শারাবন, নূরী জান্নাত শিউলী ও আয়েশা সিদ্দিকার লাশ উদ্ধার করে। ঘটনার সময় মেয়েদের মা বাবার বাড়িতে ছিলেন।