তিন সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে টিআইবি যে প্রতিবেদন দিয়েছে তার সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘তাদের ভাবখানা এমন যে টিআইবির সবাই সত্ আর দেশের বাকি সবাই অসত্।’
আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘টিআইবির মুখে আমরা কখনো ভালো কথা শুনি নাই। টিআইবির কাজই হচ্ছে খুঁত ধরা। আমরা আমাদের কাজ করে যাব। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’
টিআইবির কর্মকর্তাদের প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগের এই উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, ‘তিন সিটি নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ না হয়, তাহলে বিএনপি-জামায়াতের কাউন্সিলররা পাস করেন কীভাবে।’