কুড়িগ্রামের অটোভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্যাটারি চালিত অটোভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় স্কুলছাত্রীসহ তিনজন আহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (২৬) উপজেলার বাতাগ্রামের হেসেন আলীর ছেলে। আহতরা হলেন, ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী আয়শা খাতুন (১১),  কামাল হোসেন (৪৩) ও  আমেনা খাতুন (৩৪)। তাদেরকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
 
জানা গেছে, দুপুর দুইটার দিকে রৌমারী উপজেলা শহরের দুই কিলোমিটার উত্তরে ক্রিডেন্স স্কুলের সামনে ডিসি রাস্তায় ব্যাটারি চালিত অটোভ্যান ও একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যান চালক রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত ও স্কুলছাত্রীসহ তিন যাত্রী আহত হন। 
 
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।