পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সিএসইর বৈঠক

পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শীর্ষ ৬ ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের সাথে এক বৈঠক করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।  সোমবার সিএসইর সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
বৈঠকে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়, বাজারে গতি ফেরাতে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা নির্ধারণের হিসাব পদ্ধতি পরিবর্তন, বাড়তি বিনিয়োগ সমন্বয়ের জন্য সময় বাড়ানো এবং  ব্রোকার হাউজের শাখা খোলার অনুমোদন দেওয়া জরুরি। 
 
বৈঠকে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান ড. মো. আব্দুল মজিদ।
 
এতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান, ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের প্রধান পরিচালন কর্মকর্তা হুমায়ুন কবীর, এমটিবি সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নজরুল ইসলাম মজুমদার, এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়াল লিমিটেডের সিইও আব্দুল বারী সরদার, আইডিএলসি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুর সাইফ ও সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।