মধুখালীতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত ২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
রবিবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার কামারখালী গড়াই সেতু এলাকায় ভেল্লাকান্দি নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুয়াডাঙ্গার বাসিন্দা মো. মোবারকের পুত্র মিলন (৩০) এবং একই জেলার বাসিন্দা মৃত শেখ আমিনের পুত্র মিজান (৪০)।
 
হাইওয়ে পুলিশ জানান, বিকাল সাড়ে তিনটার দিকে বেনাপোল থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ঢাকা থেকে মেহেরপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মাগুরা হাসপাতালে রাতে ওই দুই ব্যক্তি মারা যান। বাকিরা চিকাৎসাধীন রয়েছেন।