বাংলাদেশ কোস্ট গার্ড ( কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন্স) সোমবার ভোরে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকা থেকে মালয়েশিয়াগামী ৭ যাত্রীকে উদ্ধার করেছে।
এ সাতজন হলেন, মো. শাহাদাত সরকার (৩৫), আলাউদ্দিন শেখ (২৮), মামুন মোল্লা (১৯), জসীম মুন্সী (৩৭), ইদ্রিস আলী (২০), ইসমাইল হোসেন (২২) এবং ইমরান আলী (২২)।
আটককৃতরা ঝিনাইদহের কালীগঞ্জ থানার পারখির্দ্দা গ্রামের শহীদ গাজী ও সিরাজগঞ্জের বেলকুচী থানার দৌলতপুর গ্রামের ওয়াদুদ নামে দুই দালালের নাম প্রকাশ করেছে। এখন তাদের আটক করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, ভোরে এ সাতজনকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে সমুদ্রে নিক্ষেপ করলে স্থানীয় মাঝিরা তাদের সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে নিয়ে আসে। এখবর পাওয়ার পর কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ দক্ষিণ এলাকা থেকে তাদের উদ্ধার করে। এ ব্যাপারেআইনগত প্রকৃয়া সম্পন্ন করতে তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।