রামাদি পুনরুদ্ধার করতে জড়ো হচ্ছে সিয়া মিলিশিয়ারা

 
ইরাকের রামাদি শহর ইসলামিক স্টেটের(আইএস) হাত থেকে পুনরুদ্ধার করতে শহরটির পূর্বাঞ্চলে সিয়া মিলিশিয়ারা জড়ো হচ্ছেন। এর আগে গত রবিবার শহরটির দখল নিয়েছিল আইএস জঙ্গিরা।
 
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, সিয়া মিলিশিয়ারা ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে আল-হাব্বানিয়া সেনা ক্যাম্পে যাচ্ছে। অন্যদিকে আইএস জঙ্গিরাও ক্যাম্পটির দিকে অগ্রসর হচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছে।
 
শহরটি আইএসের হাত থেকে পুনরুদ্ধার করতে ইরান সমর্থিত সিয়া মিলিশিয়াদের সাহায্য চেয়েছিল ইরাক সরকার। দেশটির রাজধানী বাগদাদ থেকে মাত্র ৭০ মাইল পশ্চিমের এই শহরে আইএস'র হামলায় প্রায় ৫০০ জন নিহত হয়েছিল।