সেন্টমার্টিন থেকে মালয়েশিয়াগামী সাত যাত্রী উদ্ধার

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন গতকাল সোমবার ভোরে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকা থেকে মালয়েশিয়াগামী সাত যাত্রীকে উদ্ধার করেছে। এরা হলেন মোঃ শাহাদাত সরকার, আলাউদ্দিন শেখ, মামুন মোল্লা, জসীম মুন্সী, ইদ্রিস আলী, ইসমাইল হোসেন এবং ইমরান আলী। আটককৃতরা ঝিনাইদহের কালীগঞ্জ থানার পারখির্দ্দা গ্রামের শহীদ গাজী ও সিরাজগঞ্জের বেলকুচী থানার দৌলতপুর গ্রামের ওয়াদুদ নামে দুই দালালের নাম প্রকাশ করেছে।
 

কোস্ট গার্ড সূত্র জানায়, গত সোমবার ভোরে এই সাতজনকে মালয়েশিয়াগামী ট্রলার থেকে সমুদ্রে নিক্ষেপ করলে স্থানীয় মাঝিরা তাদের সেন্টমার্টিনের ছেড়া দ্বীপে নিয়ে আসে। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ এলাকা থেকে তাদের উদ্ধার করে। তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।