বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের উন্নত চিকিৎসার জন্যে তৃতীয় কোনো দেশের কথা ভাবছেন হাসিনা আহমেদ।
সোমবার রাতে শিলংয়ের হাসপাতালে সালাহ উদ্দিনের সাথে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানান, তাকে আশ্রয় দেওয়ার জন্যে আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সালাহ উদ্দিনের চিকিৎসার জন্য তৃতীয় কোনো দেশের কথা ভাবছি।
তিনি জানান, তার স্বামী খুবই অসুস্থ। তার হার্ট, লিভার ও কিডনিতে জটিলতা দেখা দিয়েছে।
সোমবার রাত ১০ টায় ‘দি টাইমস অব ইন্ডিয়া’র শিলং প্রতিনিধি মানস দাস ইত্তেফাককে জানান রাত সোয়া ৮টার দিকে হাসিনা আহমেদ শিলং হাসপাতালে প্রবেশ করেন এবং সালাহ উদ্দিনের সাথে দেখা করেন। সেখানে তিনি প্রায় ৩০ মিনিট অবস্থান করেন।
মঙ্গলবার সকালে সালাহ উদ্দিনের সাথে আবার তার দেখা করার কথা রয়েছে।