লক্ষ্মীপুর সদরে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এই হামলার শিকার হন তিনি।
নিহত মামুনুর রশিদের বাড়ি চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামে। তিনি ঐ ইউনিয়নের ছাত্রলীগকর্মী ছিলেন বলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন জানান। তবে লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলছেন, মামুন স্থানীয় একটি সন্ত্রাসী দলের সদস্য ছিলেন। সন্ত্রাসীদের কোন্দলেই তিনি খুন হয়ে থাকতে পারেন।
পুলিশ সুপার জানান, সোমবার রাত ১০টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার দেলিয়াই বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ গ্রামের কাছেই মামুনের ওপর হামলা হয়।