পাকিস্তানে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল



জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তানে পৌঁছেছে। দীর্ঘ ছয় বছর পর এই প্রথম কোন টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফর করছে। মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থায় লাহোরের আলামা ইকবাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলের বাসে বন্দুকধারীদের হামলার পর কোনো শীর্ষ আন্তর্জাতিক দল পাকিস্তান গিয়ে ক্রিকেট খেলেনি।

শুক্রবার থেকে জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যে সিরিজ শুরু হবে।

তবে আইসিসি বলেছে তারা এ সিরিজের জন্য কোন আম্পায়ার পাঠাবে না। ফলে পাকিস্তানের স্থানীয় আম্পায়ার দিয়েই এ সিরিজ পরিচালনা করতে হবে।