শীর্ষ স্থান আরো পাকাপোক্ত হলো জোকভিচের

 
 
সদ্য শেষ হওয়া ইতালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে সুইজারল্যান্ডে রজার ফেদেরারকে হারিয়ে শিরোপা জিতেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। তাতে র‌্যাংকিং-এর শীর্ষ স্থানটা আরো পাকাপোক্ত হলো জকোভিচের। শিরোপা না জিতেও পরের দু’টি স্থান ধরে রেখেছেন ফেদেরার ও গ্রেট ব্রিটেনের এন্ডি মারে। ইতালিয়ান ওপেন শেষে টেনিস খেলোয়াড়দের র‌্যাংকিং প্রকাশ করলো এসোসিয়েশন অব টেনিস প্রফেশনাল (এটিপি)।
 
সার্বিয়ার তারকা নোভাক জকোভিচ ১৩৮৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন, দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের রজার ফেদেরারের পয়েন্ট ৯২৩৫। আর তৃতীয় স্থানে থাকা এন্ডি মারের পয়েন্ট ৭০৪০।