সাগর থেকে অসুস্থত অবস্থায় মালয়েশিয়াগামী আরো পাঁচ বাংলাদেশিকে উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর রাতে তদের উদ্ধার করা হয়।
৪২ বর্ডার র্গাড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে সংবাদ পেয়ে স্থানীয় গরু ব্যবসায়ীদের বোটের সহায়তায় নাফ নদীর মোহনায় চরে আটকা পড়া মালয়েশিয়াগামী ৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাংলাদেশিরা সকলে অসুস্থত ছিল।
উদ্ধারকৃতরা বগুরার, সিরাজগঞ্জ, ও যশোরের বাসিন্দা।