ইংলাকের বিচার শুরু

 
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিচার শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ব্যাংককের আদালতে উপস্থিত হয়েছেন তিনি। খবর: বিবিসির।
 
ইংলাকের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালে দায়িত্বে অবহেলা ও চাল ভর্তুকি প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তিনি অবশ্য তা অস্বীকার করেছেন।
 
আদালতের বাইরে উপস্থিত জনতাকে ইংলাক বলেছেন যে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হবেন।
 
ইংলাকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
 
গত বছর এক সামরিক অভ্যুত্থানে ইংলাক সিনাওয়াত্রার সরকারের পতন ঘটে। এর আগে ২০০৬ সালে তার ভাই থাকসিন সিনাওয়াত্রাও আরেকটি সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছিলেন।