বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। পুলিশের আইজির পক্ষে প্রতিবেদন পেশ করেন ডেপুটি এটর্নি জেনারেল।
মঙ্গলবার প্রতিবেদন দাখিলের পর বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের আদালত ২৮ জুন তদন্তের অগ্রগতি দাখিলের জন্য ধার্য করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঐ ঘটনার পর হাইকোর্টের নিদের্শে একটি কমিটি গঠন করেন পুলিশের আইজি। ঐ প্রতিবেদন অনুযায়ী আটজনকে চিহ্নিত করা হয়েছে।