টুইটারে ওবামা

 
দীর্ঘ ছয় বছর ধরে বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন প্রেসিযেন্ট বারাক ওবামা। তবে এই প্রথম নিজের টুইটার অ্যাকাউন্ট খোলার অনুমতি পেলেন তিনি।
 
স্থানীয় সময় সোমবার নিজের অ্যাকাউন্ট থেকে প্রথম টুইট করেন তিনি। টুইটে তিনি লেখেন, ‘হ্যালো টুইটার!  আমি সত্যিই বারাক! ছয় বছরের মধ্যে অবশেষে তারা আমাকে নিজস্ব অ্যাকাউন্ট দিলো।’
 
টুইটার অ্যাকাউন্টির ‘@POTUS’ নাম দিয়েছেন ওবামা। এর অর্থ ‘প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস’।
 
অ্যাকাউন্ট খোলার কয়েক ঘণ্টার মধ্যেই ওবামার ফলোয়ারের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। নিজের অ্যাকাউন্টে ৬৫ জনকে ফলোও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
 
এর আগে ‘@Barack Obama’ নামে একটি টুইটার হ্যান্ডল ছিল। তবে সেটা সরকারিভাবে পরিচালনা করা হতো।
 
অ্যাকাউন্ট খোলার পর সঙ্গে সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি। ফার্স্ট লেডি মিশেল ওবামাও স্বামীকে স্বাগত জানিয়েছেন।
 
হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে ওবামার মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী মার্কিন  প্রেসিডেন্ট এই টুইটার ব্যবহার করবেন।