সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত


চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় হযরত উমর আলী (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার জোড়ামতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

সে নোয়াখালী  জেলার সোনাপুর উপজেলাধীন সোনাপুর সদর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্ত শেষে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হব। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।