‘মেসি চলে গেলে বদলে যাবে ইউরোপের ফুটবল’

 

চেলসি কোচ হোসে মরিনহো বলেছেন, বার্সেলোনার সফলতার মূল চাবিকাঠি লিওনেল মেসি। সে যদি অন্য জায়গায় চলে যায় তবে ইউরোপের ফুটবলে আমূল পরিবর্তন আসবে।

 

টোল্ড টক স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসির এক সময়ের সবচেয়ে বড় এই সমালোচক বলেন, গত কয়েক বছর ফ্রাঙ্ক রিজকার্ড, পেপ গার্দিওলা ও লুইস এনরিকের হাত ধরে বার্সেলোনা যা জিতেছে তার সবকিছুর সঙ্গেই মেসি ছিলেন।

 

১০ বছরের মধ্যেই মেসিবিহীন ইউরোপের ফুটবল বদলে যাবে বলেই দৃঢ় বিশ্বাস এই পর্তুগিজের।