শরীয়তপুরের জাজিরা উপজেলায় হাতবোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। আহত হয় আরও দুইজন।
মঙ্গলবার দুপুরে ইয়াছিন মাতবরের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
জাজিরা থানার ওসি নজরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অনিক মাতবরের (২৬) বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আহত মোকছেদ মাতবর ও সাগর মাতবরকে ঢাকায় পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, বেলা ১টার দিকে কয়েকজন যুবক গ্রামের একটি পাটক্ষেতে বসে হাতবোমা তৈরি করছিল। ওই সময় বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলে বোমা তৈরির সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে।