লক্ষ্মীপুর সদর উপজেলায় মামুন হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার চন্দ্রগঞ্জ ইউয়িনের আমানী লক্ষ্মীপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। মামুন আমানী লক্ষ্মীপুর গ্রামের আবু তৈয়বের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত পৌনে নয়টার দিকে বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে দুর্বৃত্তরা মামুনকে গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী গুলিবিদ্ধ মামুনকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) জুনায়েত কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামুনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।