বিএনপিতে পদ পুনর্বিন্যাস

 
বিএনপিতে পদ পুনর্বণ্ঠন হরা হয়েছে মঙ্গলবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের গঠন তন্ত্রের প্রাপ্ত ক্ষমতাবলে যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আবদুস সালাম আজাদকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করেছেন। এই পদে ছিলেন সদ্য প্রয়াত নাসির উদ্দিন আহমদ পিন্টু।
 
এছাড়া তাইফুল ইসলাম টিপুকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক হিসেবে মনোনীত করেছেন। তাইফুল ইসলাম টিপু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের সদস্য ছিলেন ।