আইএসে যোগ দেয়ার চেষ্টা: কানাডায় গ্রেফতার ১০

 
ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিতে দেশত্যাগের সময় কানাডা থেকে ১০ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এই কথা জানিয়েছে। খবর:এএফপির।
 
গত সপ্তাহে মন্ট্রিলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেডারেল পুলিশ তাদের গ্রেফতার এবং পাসপোর্ট প্রত্যাহার করে নেয়।
 
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। এই দশ তরুণের পরিবারের সদস্য ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
মন্ট্রিলের পাঁচ তরুণ ও দুই তরুণী দেশত্যাগের পাঁচ মাস পর সর্বশেষ গ্রেফতারের এই ঘটনা ঘটল। ঐ সাত তরুণ-তরুণী আইএস-এ যোগদান করেছে বলে ধারণা করা হচ্ছে।