মুন্সীগঞ্জে বাসচাপায় নিহত ৩

 
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ভবের চর বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
 
তারা হলেন- কুমিল্লার চালিভাঙ্গার মো ওয়াদুদের স্ত্রী হামিদা বেগম (৪৫) ও কুমিল্লার জগনাথকান্দির অমূল্য দাসের স্ত্রী কানন (৩৫) ও গজারিয়ার টেঙ্গার  চরের দুলাল হোসেনের স্ত্রী রহিমা বেগম(৪০)।
 
ভবেরচর পুলিশ ফাঁড়ির এস আই মো আশরাফ উদ্দিন আহম্মদ জানান, সকালে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস তিন পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। অপর একজনকে ঢাকা নেয়ার পথে মারা যান। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।