রাজস্থানে ধূলি ঝড়ে ১৭ জনের মৃত্যু

 
রাজস্থানে মঙ্গলবার রাতে ধূলি ঝড়ে ১৭ জন মারা গেছে। এছাড়াও আরো প্রায় ১শ’ জন আহত হয়েছে।
 
রাজ্যটির ধলপুর, ভরতপুর বিকানার, সওয়াই মধুপুর, বরান, বুন্ডি ও নাগাউর থেকে এসব হতাহতের খবর পাওয়া গেছে। এতে রাজ্যের বিভিন্ন স্থানে অনেক গাছ-পালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ফলে অনেক এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
 
এদিকে ঝড়ের কারণে রেল, সড়ক ও আকাশ পথে যান চলাচল ব্যাহত হচ্ছে।
 
মুখ্যমন্ত্রী ভূষন্দ্র রাজ ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে চার লাখ রুপি করে সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র: এএফপি